# বোবা জোনাকি//

- Author: [বন্যা লিপি](https://sonelablog.com/author/lipi71/)
- Published: 2020-07-26T11:41:33+00:00
- Updated: 2020-07-26T11:42:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf/

---

তাহলে নুয়ে পড়ুক গাছের পাতা-

নুয়ে পড়ুক শিরিশ পাতার অবদমিত প্রত্যাশার ঝালর!

কেউ সুখী হোক তবু কারো বিচ্ছিন্ন হবার গল্প শুনে;

বৃক্ষ থেকে ঝরে পড়ুক অজস্র বাক্যের শব্দ,জমা পড়ুক ঢাকনা দেয়া প্রাগৈতিহাসিক পাথুরে গোপন কোঠরে;উচ্চে আরো উচ্চে ঝুলে আছে চাঁদের সিঁড়ি আর বর্ষার মেঘ!

মাঝখানে নেমে আসে ঝুলন্ত বৃষ্টির তার;

রাশিভারা রাত্রির জেগে থাকা পাপড়ি চেয়ে দেখুক কুঞ্জবনে জোনাকির মৃতদেহের শোক।

আমি ব্যার্থ প্রেমিকের পুষ্পার্ঘ

হয়ে অঞ্জলি দেবো।

ধুলো গুণে গুণে তর্জমা রেখে যাবে বিবাগী বাতাসের পিয়ন!

 

তাহলে- নুয়ে পড়ুক

শিরিশের চিকন ডালের পাতা!

নির্জিব ইট পলেস্তারার শরীরে

নিস্তব্ধতার গল্প বেড়ে বেড়ে ঢেকে দেবে স্বপ্নের কোনো জানাশোনা পোস্টার।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf/#comments
