# বোধ গম্য

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2016-11-07T15:16:04+00:00
- Updated: 2016-11-07T15:16:04+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%97%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af/

---

![husband_wife](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/husband_wife-300x180.jpg)কখন আসছো?  
এই তো আসছি  
সারাটা জীবনতো দেখলে শুধু  
কাজ আর কাজ,  
আমার ভাবনা গুলো যে একাকিত্বে দিন কাটায়  
সময় কি হবে না কখনো পরিবারকে সঙ্গ দেবার।  
সবিই হবে এইতো আসছি…।

সময় চললো তার আপণ গতিতে  
কর্তা গেছেন অফিসে  
গাল ফুলিয়ে কর্তী অপেক্ষা  
কখন আসবে সে কথায় করবেন তাকে ভর্তা।

হ্যালো,  
কে?  
ওমা!এখন তুমি,..আমাকেই চিনছো না!  
ওহ্ তুমি?  
না তোমার অন্য কোনো গার্ল ফ্রেন্ড।  
তাহলে তো ভালই হতো,  
কি বললে,  
না মানে..আজ কি বার?  
রবিবার,তো?  
বলছিলাম কি আজ একটু কাজ ছিলো যে,  
কি বললে,সেই কখন থেকে সেজেগুজে বসে আছি…মার্কেটে যাবো,আর তুমি কি না!  
….ও মোর খোদা এ কোন সংসারে আছি আমি।  
আচ্ছা আচ্ছা আর কাদঁতে হবে না আমি আসছি…তবে!  
তবে কি?  
মার্কেট একটু কম কইরা করবা।  
কেনো?  
আজ হাতের অবস্থা শুণ্য…সেই জন্যেইতো বলছিলাম আজ না গেলে কি নয়।  
হাতের অবস্থা মানে কি?  
মানে,দেশের অবস্থা ভালো না তাই টু পাই পাই না।  
টু পাই মানে ঘুষ?  
তবে কি,আমার শশুড় মশাই কি আমার ব্যাংকে কাড়ি কাড়ি টাকা রেখে দিয়েছেন?  
এখানে আবার আব্বুকে টানলে কেনো?আমার আব্বু অনেক সৎ..কোন ঘুষটুস নেন না।  
তোমার আব্বু নয়,তোমার মা হলেন লক্ষী…তোমার মতো এমন ঘন ঘন মার্কেটিংয়ের আবদার নেই।  
তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো?  
বলছি,তোমার রাগটা একটু কমাও…।  
আমি রাগি নাই আমি ঠিকই আছি।  
তুমি কি বসে আছো নাকি দাড়িয়ে আছো?  
আমি বসে আছি না দাড়িয়ে তাতে কি আসে যায়?  
আছে…তোমার যখন রাগ হবে তখন বসে পড়বে,রাগ কিটুটা হলেও কমবে।  
ঠিক আছে বসলাম…।  
এবার আজকের পত্রিকাটি হাতে নাও।  
নিলাম,  
দেখো প্রথম পৃষ্টাই আছে একটি শিরোনাম “বউয়ের রূপ চর্যার চাহিদা মেটাতে স্বামী ঘুষ নেয়ার অপরাধে গ্রেফতার”।কি বুঝলে?  
তুমি তখন বললেই পারতে তোমার হাতের অবস্থা ভালো নেই।  
তখন কি শুনতে?…তুমি তো শয়তানের মোহে ছিলে।আমি যে বেতন পাই আর তোমার যে চাহিদা তাতে তো আমাকে ঘুষ নামক ঘৃণ্য কাজটি করতে হবে।তুমি কি চাও তোমার স্বামী কোন অন্যায় বা পাপ করুক।মনে রেখো আমি তুমি যে পাপ বা অন্যায় করবো তার প্রতিক্রিয়া বা প্রভাব আমাদের সন্তানের উপর পড়বে।আমাদের পাপে সন্তানরা কেনো কষ্ট পাবে?।  
হয়েছে আর বলো না,এবার ফোনটি রাখো…ফোন করেছো তো টি এন ডিতে…তোমার মোবাইলে এত ক্ষণ কথা বললে বুঝতে কত টাকা গেলো…।সরকারীতো তাই!  
কর্তীর দেখছি জ্ঞান বেড়েছে…।  
বলতে হবে না,বউটি কার।

ৢৢৢৢসমাপ্তৢৢৢৢৢৢৢৢ

[সময় হলে লিংটিতে প্রবেশ করুন](https://www.youtube.com/watch?v=NsVLbeNans4)

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%97%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af/#comments
