# বৈশাখ

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-04-22T11:57:43+00:00
- Updated: 2021-04-23T13:41:02+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96-5/

---

1. বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড়ে,
                               ইমু বাবুর ঘর নড়বড় করে।
   কাল বৈশাখী কালো ধোয়ার ফল,
              সজীব হচ্ছে অজীব আর অজীব হচ্ছে সজীব।
   ঝড়ের শেষে পর দিবসে,
   গহিন টিলা-পাহাড়ি গাঙে নাইতে যখন যাই,
                                     গাঙের টলমলে কাজল জল,
   মিষ্টি হেসে বলে, ওগো,
                            কেমন আছ ভাই।
   তখন জলের সাথে মীনের সাথে করি,
                                        লুকোচুরি  খেলা।
   নীল আকাশে কে দিল আবার,
                                  ধবল রঙের ভেলা।
   লাল মেঘের ভেলা দেখা যায়,
                                পূর্ব পশ্চিম কোণে।
   গাছপালা ভেঙে শেষ,
                        ঐ গহিন বনে।
   ঝড়ে সব ঝরে পড়ে,
                      আম কাঁঠালের মুকুল।
   পথ ঘাট যে জল ছুয়েছে,
                         আনন্দে আনন্দে দূকুল।
   বৈশাখ হল ঝড়ের মাস,
                      তখন ধরে বাহারি রকমের ফল।
   জলের তলে দূর্বাঘাস,
                          করছে যে টলমল।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96-5/#comments
