# বৈশাখ

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2021-04-16T06:45:19+00:00
- Updated: 2021-04-17T04:45:48+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96-4/

---

 

সাদা পান্জাবি পরবে বলে  
বৈশাখের তপ্ত দুপুরে  
অনেক হেঁটে, ভালোবেসে  
তোমার জন‍্য এনেছিলাম  
লাল উত্তরীয়।

টি শার্টও মানায় তোমায়  
লাল রং চাই  
একতারা আর ঢোলের ছবি,  
একটা ঘড়ি না হয় দিলাম!

আর এনেছিলাম তোমার জন‍‍্য  
সুগন্ধি বেলি, রজনীগন্ধা,  
মুঠো ভর্তি  আমার হৃদয়!

আর এক বৈশাখেও  
যেনো থাকো সরব  
পাখির কলকাকলিতে  
ভালোবাসার প্রতীক হয়ে।।

১লা বৈশাখ ১৪২৮

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96-4/#comments
