# বৈকালিক আত্মহত্যা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-11-20T10:58:02+00:00
- Updated: 2019-11-20T10:58:02+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

---

 

কুহেলি নয়,  
জোনাকির কাঁচুলির মত কবিতা আজ-ও  
জেগে/জ্বলে আছে বৈভবের জ্যোৎস্নাকাশে,  
অপলক নেত্রে অন্ধকার উজিয়ে;  
কক্ষচ্যুত অনন্ত-নিদ্রার লঘু চোখে,  
শরমের মুণ্ডু ফাটিয়ে উন্মাতাল আকস্মিক অনুভবে  
আনন্দ জ্যোতি এঁকে চলে, লাজুক মস্তকে।

যোগ-বিয়োগের নিত্য-পসার এখানে নেই,  
নেই নিয়োগ-বিনিয়োগের ক্ষীণ-নোংরা-স্রোত,  
নেই দূর রমণীর রমণীয় পায়রা বকবকুমের সশব্দ অস্থিরতা,  
নেই কিশোরী-বাতাসের আলুথালু ওড়া-উড়ি,  
নেই হঠাৎ কেঁপে ওঠা রমণ-শ্রমের অসার অমরতা;

হঠাৎ আলোর স্পন্দিত সৌরভের প্রতিচ্ছবিতে  
সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে একটুখানি কবিতায় গা এলিয়ে দেয়া,  
লবণ-হ্রদে স্মৃতি-প্রবণ বৈকালিক আত্মহত্যা, কারণবিহীন নেপথ্যতায়;

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#comments
