# বেড়াজাল

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-10-11T00:21:34+00:00
- Updated: 2016-10-11T23:46:11+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2/

---

অদৃশ্যতার বেড়াজালে জড়াইনি  
ঘুমালাপের উষ্ণ আতিথ্যে নধরকান্তির দুষ্টতায়,  
সঙ্গতার নিঃসঙ্গতায় দিবাবসরের রোদছায়া মাখা ঔদাস্য আতিথ্যে  
হৃদয়ের পথরেখায় কম্পমান নিঃশ্বাস,  
নাগরিক নিসর্গে স্বপ্ন জেগে থাকে নির্ঘুম চোখে  
ধু-ধু নীরবতায় আজঁল ভরা পানীয়ের খোঁজে।

নিঃসন্তান বিপত্নীক রাত্রি অনুতাপহীনতায় অপ্সরীভোরের স্বপ্ন আঁকে;

সব কিছু সামলে-সুমলে নিষেধের বেড়াজালে জড়াই তুচ্ছ-তাচ্ছিল্যের সুরে সুরে  
চলৎশক্তিহীন প্রজাপতি অন্তস্তলের অন্তঃপুরে রাশি রাশি স্বপ্নফুল দেখে।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2/#comments
