# বেহায়া বৃষ্টি

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-10-24T16:05:43+00:00
- Updated: 2020-10-24T16:10:54+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

---

 

ঝিরঝির বৃষ্টিস্নাত হেমন্তের এই রাতে  
শিরশির বাতাসের শীতল স্পর্শে-  
কাঁপা কাঁপা এই আমি’কে উষ্ণ করতে  
তোমার বুকের তাপে নাও মিশিয়ে!  
উম দাও শক্ত করে জড়িয়ে মোরে!  
ওহে প্রিয়, প্রিয়জন!

মুড়িয়েছি কাঁথা কম্বল-  
তবুও যে থামছে না কাঁপন  
কী জানি কি হবে এখন?  
এই দুঃসময়ে শুধু তোমাকেই প্রয়োজন।  
ওহে প্রিয়, প্রিয়জন!

হেমন্তের এই অপ্রত্যাশিত অযাচিত-  
বেহায় বৃষ্টির আদ্র স্পর্শে; মরি মরি শীতের কোপে।  
হায় বেঘোরে প্রাণ বুঝি যায়!  
কী জানি  কি হবে এখন!  
এই দুঃসময়ে শুধু তোমাকেই প্রয়োজন  
ওহে প্রিয়, প্রিয়জন!

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/#comments
