# বেল কাঠ

Author: বায়রনিক শুভ্র
Published: 2017-04-09
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0/

দক্ষ রাধুনির মত বলেছিলে  
“ছুয়ে দেখো,কিচ্ছুটি হবেনা-  
কুসুম গরমে তুমি উষ্ণ হবে”  
“লাল নীল প্রজাপতির মত  
তুমিও রঙ্গিন হবে,উড়তে শিখবে”

ক্ষত ভুলে উপশমের আশায়  
আমি ছুয়ে দেখেছিলাম তোমায়  
সেই থেকেই আমি জ্বলছি  
পুড়ে সোনা খাটি হয় জানি  
প্রিয়তমা আমি যে মানুষ  
বর্ণান্ধ হিন্দুর মত প্লিজ  
আমাকে ছাই হয়ে উড়তে দিও না ।।
