# বেলা অবেলার গল্প

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-03-19T08:35:09+00:00
- Updated: 2022-03-19T08:35:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

---

 

পিছু ফেরের টান নেই

পুরনো সেই গান নেই

ছুটে চলা অবিরাম

ক্লান্তির গোধুলীর আবেশে

বেলা হীন দিগন্তের শেষে

সময়ের নেই আর দাম ।

বুকের গহীনে ফুটে ফুল

প্রজাপতির আলপনা ডানায় দোল

সদাই স্বপ্ন জাগায় মনে

বেলা অবেলার হাজারো গল্পে

বসন্ত ফুরায় অল্পে অল্পে

কাল বৈশাখীর আহ্ববানে  ।

স্মৃতি হয়ে বুকে থাকে

জীবনের এই প্রতি বাঁকে

মধুময় বেদনা যতসব

ফুল ফুটে, ফুল ঝরে

ভ্রমর যায়,  প্রজাপতি উড়ে

আগামী জুড়ে নতুন উৎসব ।

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

রচনা কাল ঃ ১৯/০৩/২০২২

ঢাকা

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/#comments
