# বেনামী সম্পর্ক

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-01-15T18:00:24+00:00
- Updated: 2021-01-24T04:30:45+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95/

---

 

শুনেছি চোখের পদ্মা, মেঘনা , যমুনায় যুগপৎভাবে স্বর্গ-নরক ভেসে উঠে ডুবুরীর বেশে-  
গভীর অতল থেকে সুখ-দুঃখ, কান্না-হাসি মুঠোয় ভরি।  
বেনামী সম্পর্কগুলো স্রোতের পেন্ডুলামে অজানা ঘাটে নোঙর করে;  
আবেগের চিরস্থায়ী বন্দোবস্ত হয় হৃদয়ের গহীন অরণ্যে।  
আধেক রাতে স্মৃতির পসরা নিরবতা ভেঙ্গে হাঁকডাক ছাড়ে-  
পড়ে থাকা সময়কে প্রকম্পিত করে তুলে নিদ্রাহীন চোখের ঝাউবন ছুঁয়ে থাকা সীমান্তে;  
অন্তিম পথের সিঁড়ি বেয়ে স্বর্গে পাড়ি জমায়- তবুও নরকবাসী।  
নিরাকার জলধারা স্বর্গের আকার ধারণ করে মেয়াদোত্তীর্ণ জলপাত্রে-  
ব্যর্থতার ধূলো জমেছে চাওয়া-পাওয়ার আবাসনে;  
পৃথিবী আজ কলঙ্কিত স্বর্গ-নরকের দাবার বাক্সে-  
তবুও তোমার ঠোঁটের আঙ্গিনায় স্বর্গ খুঁজে পায় বেনামী প্রেমিকা।

ছবি-গুগল  
রচনাকাল- ১১ই জানুয়ারী ২০২১

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95/#comments
