# বেনামি প্রেম

- Author: [পর্তুলিকা](https://sonelablog.com/author/okobita/)
- Published: 2020-01-11T09:42:29+00:00
- Updated: 2020-01-11T09:42:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/

---

বেনামি প্রেম

সকাল সকাল কুয়াশার আস্তর ভেদ করে,  
ঘোলা ঘোলা সূর্যের মত অন্তরে এসে বিঁধে রইলো এক নীল কাঁটা।

বেলা-বেলায় মাঝ বেলাতেই ছিড়েখুঁড়ে পোক্ত হলো কাঁটায় কাঁটায় জর্জরিত অন্তর খানি,

পার্থিব ঘড়ির কাটা শুধু ঘুরতেই ব্যস্ত,  
কপাল কাটা আরও ব্যস্ত বিধির বিধানে

আমি ব্যস্ত কাঁটা উদ্ধারে /  
কিন্তু হায়,  
এযে ছিলো প্রেমের কাঁটা!  
উগরে/ উৎরে দিবো? তা-ও যে অসাধ্য!

প্রেমিক আমার তুই কন্টকে নয়,  
চলে আয় আড়াল ফুঁড়ে  
ভালোবাসার গাছ লাগাবো  
তোর আমার বেনামি প্রেমে।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/#comments
