# বেঈমান

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-10-14T04:02:55+00:00
- Updated: 2020-10-14T04:02:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%88%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/

---

*নাটক, সিনেমা যেনো জীবনের ঘুম!*

*মোরগ ডাকে আযানের আগে- তবুও*  
*ঘুমপারা নাটক দৃশ্যময়, শেষ হও, হয় না শেষ।*  
*নায়ক যুদ্ধ ঘোষণা করেছে কালোমেঘের*  
*সনে- যোদ্ধ চলছে কত রক্তাক্ত লাশ;*  
*সিনেমার শেষ দৃশ্যপটে দেখা যায়।*

*অথচ আজকের নায়কেরা ভীষণ দুর্বল-*  
*নৈঃশব্দে চিৎকারে একটা গোলাপও ফুটাতে*  
*পারে না! সিনেমা নাটক তেমনী চলছে-*  
*তারপর হুংকার শুধু সাদা কাগজের সংবাদ;*  
*সাদা মেঘের ভাসমান আকাশ বুকে গুটা*  
*কয়টা তারার সাথে চাঁদ করেছে বেঈমান।*

২৮ আশ্বিন ১৪২৬, ১৩ অক্টোবর ২০  
—————————————-

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%88%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/#comments
