# বেঁচে থাকুক স্বপ্ন!

Author: রাসেল হাসান
Published: 2015-07-04
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/

\-চোখ দুটো ঝাপসা হয়ে আসছে,  
তবুও লিখছি!  
কারণ লিখতে টিখতে ভালো লাগে।  
খারাপ লাগেনা! একদিন এক রাত জেগে শরীরটায় বেশ দুর্বলতা অনুভব করছি।  
তবুও লিখছি।  
কিছু প্রকাশ করার মাঝে এক্সট্রা কোন  
সুখ নেই। পরিবর্তন নেই।  
এতে ক্লান্তি বিদেয় হয়না। দুঃখ মোছেনা।  
আবার কষ্টও ঘুচে না!  
তবুও মনের ভাবটা প্রকাশ করতে  
ভালো লাগে। খারাপ লাগেনা।  
\-যতবারই ঢাকা শহরে পা” রেখেছি, ততবারই  
মনে মনে শপথ করেছি এবারই শেষ!  
আর যেন এই যানজট রাজধানীতে প্রবেশ  
করতে না হয়। তবুও যে বারবার আসা লাগে  
কোন না কোন কাজ নিয়ে। ধুলোয় উড়ানো অপরিচ্ছন্ন  
শহরে প্রাণ খুলে শ্বাস নেবার কোন অভিজ্ঞতায়  
নেই যে! বড় হয়েছি ছোট খাটো নিরিবিলি  
পরিবেশের মাঝে। যেখানে নিশ্বাস নিলে  
দুর্গন্ধ যুক্ত, ময়লা, ডাস্টবিনের দম বন্ধ করে  
রাখার মতো কোন দুর্গন্ধই নাকে এসে পৌঁছে না! নোংরা মানুষেরা নোংরা নর্দমায় ঘিনঘিনে  
করে রেখেছে ঢাকা নামের রাজধানীটা।  
ভারসম্যহীন মানুষগুলো ভারসাম্যহীন করে  
ফেলছে পরিবেশ। এই দেশ। এই রাজধানীকে!  
\-পরিচয় হলো, নিজের গ্রামের (দাদা বাড়ি) একজন মুরুব্বিরা সঙ্গে। অপরিচিতই ছিলো। রিকশায় বসে কথা বলতে বলতে পরিচিত হলাম। মুরুব্বী মানুষ  
পেটের তাগিদে ছুটে এসেছে সেই “সাতক্ষীরা”  
থেকে!  
\-এই শহরে ভালো জিনিসের মুল্যে নেই! নতুনদের মুল্যে নেই! সবাই চেনে টাকা!  
নিজের লেখা নিয়ে ছুটে গিয়েছিলাম  
কিছু মানুষ রুপি পষুদের কাছে। একটা  
মানুষ পেলাম না যে, লেখাটা দেখতে সে  
আগ্রহী! শুরুতেই বলে, নাম আমার টাকা তোমার! তাহলে প্রতিভার কি মুল্যে  
থাকলো? আমার লেখা যদি আমিই টাকা  
খরচ করে ছাপাবো তবে তোদের কাছে  
কেন যাবো? একেবারে সবাই খারাপ হয়না  
হয়তো কেউ আছে, থাকুক সে। হয়তো  
দেখা হবে কোন একদিন তার সঙ্গে! স্বপ্ন বেচেঁ  
থাকুক। কারণ স্বপ্ন বুকে নিয়েই মানুষ বেচেঁ  
থাকে!  
\-শেষ বিকেলে একটা দুর্ঘটনা থেকে বেচেঁছি।  
রিকশাতে ছিলাম। একটুর জন্য বাসের নিচে  
যায়নি! তবে মুখোমুখি ছোটখাটো ধাক্কা লেগেছিল। তবে সেরকম কোন ক্ষয়ক্ষতি হয়নি। কোন ভালো কাজের উছিলায় হয়তো উপর  
ওয়ালা বাঁচিয়ে দিয়েছে!  
\-‪ফিরছি‬ আবার সুখের নগরীতে। খুলনাতে।  
মায়ার শহরে। ভালবাসার শহরে। নিরিবিলি  
এক শান্ত নগরীতে! বাসে উঠেছি কিছু আগে।  
শরীর ছেড়ে দিচ্ছে। ক্লান্ত শ্রান্ত শরীরটা  
এলিয়ে দিচ্ছি সিটের উপরে। চোখ ঝাপসা  
হয়ে আসছে। তবুও লিখছি!
