# বেঁচে থাকার হাজার বছর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-12-08T03:16:01+00:00
- Updated: 2020-12-08T03:16:01+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0/

---

 

নিঃশব্দ-প্রাণ-অনুরাগে, ছড়িয়ে-পড়ে জমে থাকে  
একরাশ লিখে ফেলা অভেদ্য ভরসার নীলাকাশ,  
ঘাস ফড়িঙয়ের বেশে, এক স্বপ্ন-ভাবনা-জীবন;  
মর্মরিত উৎসমুখের সরবর থেকে, স্তূপ-অন্ধকার ঠেলে-ঠুলে।

শব্দহীন হৃদয় অলিখিত প্রাণ,  
টিপ্পুনি কাটা পরিবেশ/প্রতিবেশকে ভাগারে ফেলে  
পুড়িয়ে ভস্ম ভস্ম খেলে, ফুল ফোটাবে বলে পণ নিয়েছে  
গন্তব্য না-জেনে/না-খুঁজে;  
ধেয়ে আসা বিষ-ঠোঁটগুলো ঘেউ ঘেউ করে,  
জয়ধ্বনি দেয়;

তবুও  
প্রতিবার ঘুমোবার আগে প্রতিজ্ঞা করি,  
বিষাক্ত দানবের হিংস্র-নিঃশ্বাসের বাতি-নিভিয়ে,  
সত্য-দাগ ধ্রুবতারার প্রাণের চত্বরে  
পড়া-বাস্তবতায় বেঁচে থাকবো হাজার বছর।

ছবি নেটের।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0/#comments
