# বৃষ্টি

Author: ছাইরাছ হেলাল
Published: 2014-06-18
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-2/

রাত যখন রাত্রির মত ঘনীভূত হয় গভীর হয়ে  
কালো নিচ্ছিদ্রতার গহ্বরে নিস্পন্দ প্রাণস্পন্দনে,  
ধরণীর সতৃষ্ণ নয়ন চেয়ে রয় ঐ আকাশ পানে,  
ক্ষণকালের প্রসারিত অপেক্ষা,  
দীর্ঘস্থায়ী ঝড়ো জলের অঝোর বৃষ্টি।  
বাতাসেরা নিয়ে আসবে সে বৃষ্টি, ঠোঁটে করে ;  
চাতক ধরণী , নিঃসীম আকাশ ।  
\===================================  
কোন লেখা হল ? এত্ত সহজ !

সকল দায় (দোষ) একমাত্র তাঁদেরই যারা আমাকে প্রায় নিয়মিত কুবুদ্ধি দেয় লেখালেখির জন্য ।  
তবুও হে ঈশ্বর , আপনি তাঁদের উত্তম রিযিক (লেখা) প্রদান করুণ , আমীন ।
