# বৃষ্টি বিলাস

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-06-10T00:28:10+00:00
- Updated: 2022-06-10T00:28:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8-2/

---

 

আসো,  বৃষ্টিতে ভিজি

তোমার ভেজা আঁচলে মুখ লুকিয়ে

বুকের উষ্ণ গন্ধ শুকি ।

রেশনি চুড়ির ঝনঝনানিতে

নেচে উঠি দুটি প্রাণ ।

ভেজা চুলের স্পর্শে

জেগে উঠি নতুন উদ্যেমে ।

সারা অঙ্গে বৃষ্টির উষ্ণতা মেখে

অষ্টেপৃষ্ঠে  জড়িয়ে থাকি

অনাদি কালের বাঁধনে দুজন ।

বৃষ্টির ফোটায় ফোটায় শিহরিত হই

ভালবাসার পরম আবৃতে ।

মেঘের গর্জনে,  অঝর বর্ষণে

ভেসে যাই দুজনে চরম প্রাপ্তিতে

দিগন্তের শেষ সীমানায় ।

রিমঝিম সুরে হৃদয়ের গভীরে

বেসুরে গেয়ে উঠি গান

” তোমাতে সপিলাম আমি

আমারো পরাণ খানি

বুকেতে রাখিবো গেঁথে

সাজিয়ে ভালবাসার রাণী  ” ।

 

রচনা কাল  ঃ ১০/০৬/২০২২

ঢাকা

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8-2/#comments
