# বৃষ্টি নামে ভালোবাসায়

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-10-29T21:28:11+00:00
- Updated: 2020-11-01T08:50:07+00:00
- Category: [ছোটগল্প](https://sonelablog.com/category/%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/)
- Tags: ছোট গল্প, নদী, ফাগুন, ভালোসা
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/

---

 

– এই খানে একটু থামি?  
কেন! এতো সিগারেট কিভাবে খাও?  
– এককাপ চা..  
আচ্ছা।

– নদী, ফুসকা খাবে?  
খেতে পারি, তবে এগুলো না, ওইইইই গুলা।  
– এহ, বিদঘুটে!  
হোক, ওটাই খাবো।  
– হু বুঝি তো!  
তুমি কিন্তু ছ’টা খেয়ে ফেলেছো, একটু আগে বললে বিদঘুটে!  
– তুমিই তো আমার মুখে ঢুকিয়ে দিচ্ছো!

ফাগুন, এসো পিঠা খাই, ভাপা পিঠা এখন না খেলে আর কখন খাবো?  
– পিঠা এগুলো?  
হ্যা, এগুলোকেই পিঠা বলে। না করো না প্লিজ, মাত্র চার/পাঁচটা খাবো।  
– হু, বুঝি তো!  
ফাগুন, তুমি কিন্তু তিনটা খেয়েছো।  
– ওহ, তুমি গুনছিলে বুঝি!

ফাগুন, সকাল হয় কেন?  
– জেগে উঠবো তাই,  
রাত নামে কেন?  
– দিন আসবে বলে,  
স্বপ্ন কেন দেখি?  
– বেঁচে থাকাকে সার্ত্থক করতে ,  
হাসি কেন?  
– আনন্দে,  
কান্না কীসের?  
– ব্যাথা বিসর্জনের,  
ঝগড়া করি কেন?  
– বারবার এক হওয়ার তাগিদে,  
বৃষ্টির মূর্ছনায় কখন ভাসি ?  
– যখন আমরা ভালোবাসি!

নদী, বৃষ্টি হচ্ছে। ফ্রেঞ্চফ্রাই খাবে?  
– উহু, ওসব খেতে মানা। আলুভাজা খুঁজে আনো।  
ফ্রেঞ্চকিস?  
– বলো কি!! ভয় নেই নাকি! এরচেয়ে তুমি আমায় জড়িয়ে ধরো। স্নেহের পরশ বুলিয়ে দাও কপালে, চোখের পাতায়, আর..  
হু, বুঝি তো!

[ফাগুন,](https://youtu.be/o_MJIJhptHw)  
– উম,  
তুমি এতো পন্ডিত কেন?

 

 

* ছবি -নেট থেকে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/#comments
