# বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2015-02-23T21:00:40+00:00
- Updated: 2015-02-23T21:00:41+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2015/02/image_18579.jpg)](http://sonelablog.com/archives/29167/image_18579)

যদি মেঘ থেকে নেমে আসে –  
শব্দ কল্পনারা এবং মৃত্যুর মতো শ্বাশ্বত কোন আহবান  
যদি মেঘ থেকে নেমে আসে –  
বিবর্ণ অক্ষরমালা এবং ভাসিয়ে নেয়া অবারিত উন্মুক্ত আধাঁর  
যদি মেঘ থেকে নেমে আসে  -…  
নিরন্তর গল্পের ঢেউ এবং উৎসরিত লোনাজলে ভিজে যায় কেউ।

তবে শোন –  
বৃষ্টি আমার বন্ধু, দুঃখ এবং আমি বাধা আছি অন্তত বাধনে  
তাই –  
রোদ ঝলমল দুপুরগুলোয় নামে সে তুমুলে, মন খারাপের ক্ষনে।

বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো,  
তুমি তাকেও ভেজাবে যখনি,  
সেও তোমাতেই অশ্রু লুকাবে দেখো  
বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87/#comments
