# বৃষ্টি ও নবীণা

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-10-01T12:32:23+00:00
- Updated: 2020-10-01T12:32:23+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a3%e0%a6%be/

---

 

শহর জুড়ে বৃষ্টি এলো

উষ্ণতার প্রহরে

এক পশলা মন ভিজালাম

নবীণার হাত ধরে ।

নাকের ডগায় বৃষ্টির জল

বাড়িয়ে দেয় শিহরণ

ভেজা চুলের গন্ধ মাখি

অনন্ত নিঃশ্বাসে জাগে মন ।

মেঘ গুড় গুড়, মেঘ গুড় গুড়

বৃষ্টি নামে জোরে

জড়িয়ে ধরি নবীণার চিবুক

শক্ত করে বাহু ডোরে  ।

দেহ ভেজালাম, মন ভেজালাম

বৃষ্টি গেলো থেমে

নবীণার সাথে জেগে উঠিলাম

যুগল উষ্ণ প্রেমে ।

বৃষ্টি আমায় ছুঁয়ে গেলো

ভালবাসার বুক

বৃষ্টির সাথে আমার নবীণা

বারে বারে আসুক   ।

~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ০১/১০/১৯

ঢাকা

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a3%e0%a6%be/#comments
