# বৃষ্টি এলো বলে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-05-16T13:41:03+00:00
- Updated: 2019-05-16T13:41:03+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87/

---

বিনিদ্র-রাত জেগে থাকে একাকী-নিঃসঙ্গতার ঘূর্ণাবর্তে  
একাকীর-আনন্দ-অবিশ্রামে,  
শান্ত শীতল নৈশব্দের নিঃশব্দতার সাথে ঘুরে-ফিরে-হাসে-খেলে  
সাড়া উঠোনের দূরতম-আলপনার আনাচকানাচ জুড়ে।  
এক ফুঁয়ে নিভে না-যাওয়া এই নিদাঘের মাসে।

অন্ধকার আর দাহ-তাপের তুমুল ঢেউ  
বন্ধ জানলায় টঙ্কার তোলে,  
ফণি এড়িয়ে বর্ষার উজান-পাখি  
দূরে দাড়িয় দাঁতে দাঁত রাখে,  
ছায়-ফাঁদের ফাঁক গলিয়ে অকস্মাৎ জাদুমন্ত্র বলে  
বৃষ্টি-হীন তৃষ্ণা-সড়কে হুড়মুড় বাণ-বৃষ্টি! সে আসবেই  
দিনক্ষণ মিলিয়ে সংকট কাটিয়ে;  
লাফিয়ে ওঠা প্রবাদ-বৃষ্টি নয়, নিবির অস্তিত্বময়  
বৃষ্টি-পরশ চাই, ঘূর্ণি-তোলা বেগে।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87/#comments
