# বৃষ্টি এলে

- Author: [মোঃ রাশিদুল ইসলাম](https://sonelablog.com/author/santorasu/)
- Published: 2020-07-23T12:23:47+00:00
- Updated: 2020-07-23T13:46:49+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87/

---

ধুলো জমা পথঘাট ধুয়ে মুছে যায়  
তোমার প্রিয় শ্রাবণের জলে।  
আমার আকাশে জমিয়েছি মেঘ তাই  
নিজেকে আঁধারে ঢেকে।  
তুমি বৃষ্টি শেষে রংধনু খোঁজ চিলেকোঠার কিনারে  
আমিও দেখি রংধনু যদি তাকাও আমার চোখে।  
তুমি হাসলে দু’হাতে চেপে রাখো মুখ ভীষণ খেয়ালেতে  
আমি যদিও বুঝি মন কি বলে তোমার যা রেখেছো আড়াল করে।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87/#comments
