# বৃষ্টির মেঘমল্লার

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-07-17T02:31:25+00:00
- Updated: 2020-07-17T11:57:59+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/

---

 

বিষণ্ণতার দুয়ার এঁটে বিস্তৃত বৈরাগ্যে বন্দিদশার  
শৃঙ্খল ভেঙ্গে অনর্গল কথার ফুলঝুরি ছড়িয়ে  
ঐ দ্যাখো ঐ দাঁড়িয়ে বটতলার নাচুনে রাক্ষস;  
প্রেম সে দেবেই, নেবেও!  
চারু-হৃদয়ের মধুপান তার চাই-ই;

হেঁটে যাওয়া ছায়া পথে একলা-স্বপ্ন উঁকি দেয়  
দূর-বৃষ্টি সেজে মেঘমল্লারে; পথ-রেখা জুড়ে  
শুধুই বিপন্ন ডানা-হীন পাখিদের ডাক  
ক্ষয়ে যাওয়া অস্তিত্বে, নামে বেনামে;

ক্লান্ত রাত জড়ো হয় ছুঁয়ে থাকা নিঃশ্বাসে,  
একটু শরণাপন্ন-ঋণ নেবে বলে, আকাশী চোখ থেকে,  
[পরস্পর হৃৎপিণ্ডের আলিঙ্গনাবদ্ধ মৃদু ধুকপুকে](https://www.youtube.com/watch?v=mUowWUCNJtU&feature=youtu.be&fbclid=IwAR3FrjkoNkxK1ct_dS9U--jGOvw_OZoBefC_rml1uRgpk68uP7tBP4I0oM0)।

ছবি নেটের।

---

Comments: 39 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/#comments
