# বৃষ্টির দুঃখ

- Author: [কৃষ্ণমানব](https://sonelablog.com/author/krisnomanob/)
- Published: 2014-10-24T06:36:47+00:00
- Updated: 2014-10-24T06:36:47+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96-2/

---

অনেক কিছুর মত এই কিছুটাও জমা থাক . . .

জমা থাক একলা রাতে,  
জমা থাক চায়ের কাপে,  
জমে থাক ঝরে পড়া পাতার সংগোপনে,  
জমে থাক রাত জাগা নীল জোনাকির বুকে ।

জমে থাক মায়াবী চাঁদের স্নিগ্ধতায়,  
জমে থাক স্বপ্নের অপরিপূর্ণ রঙ্গে ,  
জমে থাক ধুসর আঁধারে ,  
জমে থাক সচ্ছ ধ্রুবতারায় ।

জমে থাক একাকিত্বের ছোয়ায়,  
জমে থাক শূণ্যতার বুকে ।  
জমে থাক মরুভূমির বালুচরে ,  
জমে থাক অসচ্ছ আয়নায় ।

জমে থাক অশরীরীর ছায়ায়,জমে থাক মেঘের মায়ায় !  
জমে থাক দৃষ্টির নিরালায়,  
জমে থাক সাদা আকাশে !!

জমে থাক দ্বীর্ঘশ্বাসে ,  
জমে থাক নির্ঘুম ক্লান্ত চোখে,  
জমে থাক কপালের টিপে, জমে থাক সিথীর সিদুরে,  
জমে থাক বিষের উন্মুক্ত পাত্রে ।

অনেক কিছুর মত এই কিছুটাও জমিয়ে রেখো যত্ন করে আগলে রেখে ,,,,,

আমি একদিন …..  
কোন একদিন ফেরত নিতে আসব ,,  
শুধু ততোধিন তোমার কাছে জমা থাক আমার সমস্ত কিছু ।  
সকল অভিমান . . . .

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96-2/#comments
