# বৃষ্টির দিন এবং আমি

- Author: [স্বপ্নচারী](https://sonelablog.com/author/swapnochari/)
- Published: 2014-10-01T08:58:46+00:00
- Updated: 2014-10-01T15:09:26+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2014/09/Central_Calcutta_after_Rain.jpg)

 

মেঘলা আকাশ মানেই যেন স্মৃতির দুয়ারে কড়া নাড়া । আর বৃষ্টি এসেই বোধহয় খুলে দিয়ে যায় সেই দুয়ার । পলকে হারিয়ে যাওয়া শৈশবের কোনও দিনে । ফিরে পাওয়া সেই মজার দিনগুলো, সাথে হারিয়ে যাওয়া কিছু মুখ , যারা তখন এতটা পর ছিল না যতটা আজকে । উদাসী মনে বাসা বাঁধে হাজার রঙিন খেয়াল । আকাশ ভালোবেসে ছুয়ে যায় মাটিকে । আর প্রকৃতির সেই ভালোবাসায় সামিল হই আমি । আমার বৃষ্টিতে ভিজতে দারুন লাগে । যখন বৃষ্টি হয় আমি হা করে চেয়ে থাকি বৃষ্টির দিকে । বৃষ্টির প্রতিটা ফোঁটা নতুন নতুন অনুভূতির সৃষ্টি করে মনের গহিনে । আমি হারিয়ে যাই ………… নিজের মধ্যেই …

কিছু স্মৃতি বুকের মাঝে এসে,  
আলো-আঁধারে হারিয়ে গেছে কবে …  
তাদের সব মুক্তি লেখা সেদিন ,  
মনের আকাশ জুড়ে বিষণ্ণতার বৃষ্টি যেদিন হবে …

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/#comments
