# বৃষ্টির কুসুম উষ্ণতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-23T13:31:49+00:00
- Updated: 2018-07-23T13:40:23+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%89%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%be/

---

অপেক্ষা করি বৃষ্টির,  
অপেক্ষারা থাকে নিত্ত-সহচর  
আক্ষেপের;

নিশি-ডাকা রাতে সমুদ্র-মন্থন-মুক্তো  
সে আমি তুলবোই, বিনা অবদমনে,  
ঘুম-অঘুম উন্মাতাল সুরা-শাসনে প্রতীক্ষার ক্ষণ গুনবো  
অপেক্ষা-প্রহরের অনুতাপহীনতায়;

মুহুর্মুহু রজনীগন্ধার সুবাসে ইতিউতি তাকিয়ে,  
গাছগাছালির নির্জন সবুজ প্রান্তরে  
কুসুম উষ্ণতায় অব্রক্ষ্মচর্চার অজস্র ভৌতিক-আধিভৌতিক  
ভালোবাসায় নাইয়ে দেবে;

পাখির রঙিন ডানার উড়ালে আসবে  
চনমনে জ্যোৎস্না ভেদে, আয়েশি আলস্যে;

শীতের খিদে লাগা লম্বা-রাত পেরিয়ে ইয়ার্কির ছলে হলেও  
বিষণ্ণতার মিষ্টি উষ্ণতা ফিকে হয়ে হওয়ার আগেই আসবে;  
উপুড় হয়ে শুয়ে থাকা অলোকসুন্দরী-বৃষ্টি-জ্যোৎস্নার গা বেয়ে বেয়ে-ই  
বৃষ্টি আসবে।

কোন এক স্বর্গ-দেব/দেবী সর্বান্বয়ী অনুভবে  
বুকে টেনে নিয়ে ভালোবাসা দেবে-নেবে,  
অপেক্ষার শেষে।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%89%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%be/#comments
