# বৃষ্টির আলগোছ আলস্যতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-07-22T12:12:12+00:00
- Updated: 2020-07-22T13:01:21+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%97%e0%a7%8b%e0%a6%9b-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be/

---

 

বৃষ্টির পাশে বসে  
বৃষ্টিকে কাছে নিয়ে ভিজতে কার না ভাল লাগে,  
আনমনে মিহি আনন্দের উচ্ছল-উচ্ছ্বাস-উল্লাসে,  
গান গাইতে, গান শুনতে;

ছুঁড়ে দেয়া জলটুকু গায়ে মেখে,  
একটু জল ছুঁড়ে দিতে,  
তোমার প্রান্ত সীমায় আলগোছ-আলস্যে;

জোনাক-আলো শেষে, শিশির ভোরের আলো ছুঁয়ে,  
এই ভেজা ভেজা জলের সাথে জীবনের জড়িয়ে থাকা  
প্রফুল্লের শুরু থেকে শেষের শেষে;

ক্ষণিকের আলাপ-অপরিচিততায় অস্তিত্ব ঋণ নিয়ে  
অনাবিল আনন্দের জল কণায় নিজেই নিজেকে  
জ্বালিয়ে রাখি, চোখের নব নব সূচনায়, স্নান-মেঘের পরশে;  
আকাশের ভিড়ে জল-মেঘ এখন আগন্তুক নয়  
[আকণ্ঠ সান্নিধ্যের জল-পান সে এবার করাবেই, আঁজলা ভরে](https://www.youtube.com/watch?v=N1ycNADgkac);

ছবি নেট থেকে।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%97%e0%a7%8b%e0%a6%9b-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be/#comments
