# বৃষ্টিকে প্রতারক/সাধু বলছি-না

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-08-01T09:05:08+00:00
- Updated: 2019-08-01T09:25:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%b2/

---

 

গেঁয়ো ভুল ছিল না,  
চাষাড়ে অবয়বের জন্য টলটলে স্বপ্ন-বৃষ্টি  
পুঞ্জিভূত মেঘের বাঁধ ভেঙ্গে নির্দোষ অনুভবে  
আছড়ে পরছে না;  
শুধু বেঁচে বর্তে থাকে, শুধু হাড়-জ্বালানোর মূল শর্তে;  
উধাও-বৃষ্টির নাগাল পেতে মেঘকে বুঝিয়ে শুনিয়ে  
উল্টে-পাল্টে নির্লজ্জের মত কত কী-না বলি!

সঠিক ভাবে কষা অংকের মূল সমীকরণের  
বিচ্ছিন্ন সংযোগকে ভালোলাগা-না-লাগা ভুলে  
দ্রুত ছুটে-ফুটে মেঘের দেশে ঝুলে থাকি,  
এই বুঝি বৃষ্টি এলো!  
চকে-আঁকা সীমা প্রাচীর ভেদ করে  
অপেক্ষার-বৃষ্টি আর আসে না;

বৃষ্টি-না-এলে  
যথেষ্ট মেয়েলি ভাব নিয়ে (ক্ষতিকর এমন কিছু না)  
হীরের-চমক-সৌষ্ঠব নিয়ে শিশির দাঁড়িয়ে হাসছে,  
সম্পূরক আহ্বানে।

ছুঁয়ে যাওয়া রৌদ্রকরোজ্জ্বলময়তা মন্দ লাগে না;  
সুখ-স্বপ্নের বাস্তবতায় মুখ গুঁজে বৃষ্টিকে প্রতারক-মাষ্টার  
বলছি-না, নিঃশ্বাস-প্রশ্বাসের শীতল ক্রোধ নিয়ে-ও।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%b2/#comments
