# বৃদ্ধার গার্হস্থ্য জীবন

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-08-19T13:00:07+00:00
- Updated: 2020-08-19T14:17:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/

---

 

চোখের বেনোজলে ভেসে উঠে ঘর-সংসার,  
উঠোন ভরা ফুল বাগিচায় হরেক রঙের বাহার।  
দূরন্ত, চঞ্চলা মেঘরাশি  নীলাম্বরে ছুটছে অনির্বার;  
অবুঝ শিশুর দল ছুটছে তার পিছু পিছু।  
গার্হস্থ্য প্রাণীদের অন্ন জোগানে অবিরাম ছোটাছুটি;  
একমুঠো সুখের আশে সময় বয়ে যায় নদীর স্রোতে।  
সুখ! সেতো স্রোতধারা- আঁজলা ভরে থাকে নাতো হয়ে নজরবন্দী।  
কুন্তল মেঘে ঘন-বরষার আনাগোনায় অসময়ের আগন্তুক;  
বাবুইয়ের খাসা কুঁড়ে ঘরে জন্ম নেয় পাপের নবধারা।  
দীঘির জলে ভেসে যায় নববধূর স্বপ্নের বারো হাত শাড়ির আঁচল;  
বৃদ্ধার বর্ষীয়ান কপোলের ভাঁজে ভাঁজে নীরব কান্নার জলাধার;  
লাঙ্গলের ফলা চষে বেড়াচ্ছে চিত্তের একখন্ড জমিন এপাশ ওপাশ অহর্নিশি-  
বুকের দাবানলে পুড়ছে আকাঙ্ক্ষার ডামাডোল, খাঁচায় বন্দী প্রাণভোমরা;  
হাজার বছরের অভিশপ্ত জীবন শেষ হয় শঙ্খচিলের ডানায়।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/#comments
