# বৃত্ত

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2020-03-18T15:06:03+00:00
- Updated: 2020-03-18T15:41:18+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4-2/

---

বিষন্ন সন্ধ্যায়, বিপন্ন আমি  
বিস্ময় সঙ্গী একাকী হৃদে!  
খোঁজ নাই তোমার  
খুঁজি নাই আমি!

মিনমিনে আলোয়  
অবসন্ন দিন,  
সময়ের আপেক্ষিকতায়  
ভুলে গেছো তুমি;  
আমিও কি ভুলেছি?

শ্যাওলা ঘেরা পুকুরে  
পদ্মহীন অবেলায়  
সমুদ্রের নোনাজলে  
চোখ ভিজে যায়,  
ভিজেছো কি তুমি?

তুমি কেন্দ্র হও  
আমি পরিধি,  
বিদায় না বলে  
আসো বৃত্তে মিলি।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4-2/#comments
