# বৃত্ত বন্দীত্বে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-06-11T02:11:57+00:00
- Updated: 2020-06-11T03:05:23+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87/

---

 

অক্ষর বৃত্ত, স্বর বৃত্ত, মাত্রা বৃত্ত, আরও আরও কত শত শত  
জানা-অজানা বৃত্ত-ফাঁদে বন্দী হতে হতে বিনির্মাণে নরক, নরকের যন্ত্রণা!  
থেমে যাইনি/থাকিনি/থাকবো-ও না।

তাই বলে কামিনীর ঝোপ-ঝাড়ে উঁকি দেবোনা!  
ওঁত পাতবো-না নৈশব্দদের গুপ্ত ভাণ্ডারে! খুঁজবো-না  
অতিশব্দ, প্রতিশব্দ, পরাশব্দ, শ্লীল-অশ্লীলতা,  
পরস্পর মিত্রতার ছলে! সেটি হতে দিচ্ছি না;

হলুলুলু বা চেরাপুঞ্জি বা আন্দামান বা সফেদ তাহিতি  
দেশ বা বিদেশের বিভূঁইয়ে!  
পাগলুলু হতে হতে তাকিয়ে দেখবো,  
তরঙ্গিণী ঠোঁটের বুদবুদ, জোড়া বেঁধে উড়ে যাওয়া গাংচিল!

খুঁজে নেব ভেষজ খাদ্য-দানা, সুখ-অসুখের পরিত্রাণে।

ছবি নেটের।

---

Comments: 38 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87/#comments
