# বৃত্তে বসবাস”

- Author: [ঋতুরাজ](https://sonelablog.com/author/rituraj/)
- Published: 2013-09-20T18:52:12+00:00
- Updated: 2013-09-21T08:06:45+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/

---

শুন্য থেকে চলার শুরু-শুন্যেই গিয়েছি নেমে।  
এক থেকে নয় সংখ্যা গুলোতে ছিলাম কিছুদিন থেমে।  
বিন্দু থেকে জন্ম আমার বৃত্তে বসবাস-  
ব্যাস ব্যাসার্ধ দুর্গম পথ-কেন্দ্রে সর্বনাশ!!

এক সংখ্যাটা নির্ঝঞ্ঝাট চলতে পারে ভাল-  
দুয়ের মাঝে মিল অমিলের তফাৎ রয়েই গেলো!  
তিনকে নিয়ে টানাটানি কেউ দেখে না ঠিক,  
চার এর বেলায় সমান্ সমান সবকিছু বৈদিক।

পাঁচ এর ঘরে প্যাঁচাপেঁচি পচন ধরা মানে-  
ছয়কে নিয়ে সবাই মিলে কাঁছা ধরে টানে!  
সাত কে নিয়ে সাগর পাড়ি দিতে চায় নাবিকে,  
আট এর প্যাঁচে ঘুরে ফিরে রয়ে যায় ধরাতে।

নয়ের পিছে জগৎ ঘোরে-শুন্যের দেখা পেতে-  
তাইতো আমি আছি পড়ে শুন্যের  মাঝেতে!

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/#comments
