# বৃক্ষেরা বেঁচে থাকবে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-06-07T12:55:24+00:00
- Updated: 2021-06-08T03:45:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87/

---

 

দাবার ছকে ফেলে ছক মিলিয়ে লিখি-না,  
রাজা, প্রজা, উজির, নাজির, সেনাপতি মেরে কেটে লিখি-না,  
রাতজাগা চোখের অদৃশ্য আয়না থেকে পালিয়ে বেড়াব  
এমন ও ভাবি-না,  
গোল হয়ে বসে অদৃশ্য স্বপ্ন-ডানার নিরক্ষরতা  
ছুঁড়ে ফেলব, তাও ভাবি-না;

আলাদীনের প্রদীপ জ্বেলে,  
যতি চিহ্নের ছাইচাপা আগুনগুলো উড়িয়ে দেব  
তা কিন্তু ভাবি।

সবটুকু নীরবতা উপেক্ষায় রেখে, মুখে মার্বেল ফেলে  
গো গো করে উগড়ে দেব লিখে/ভেবে রাখা  
পাহাড় পাহাড় হাসি, রোদের বয়স না মেপে;

ঘেমে থাকা বুক পকেট শুষে নেবে রক্ত-বিষ  
ধানের জন্ম-ঘ্রাণে;

পাটি গণিতের যোগ বিয়োগ পূরণ ভাগ শিশিরে ভিজিয়ে  
ফেলে দেব বিচ্ছিন্ন কাদার পাহাড়ে, লাজুক লাজুক হাসিতে,  
বৃক্ষ বেঁচে থাকবে কৌশল-ঘুমে, পুষে রাখা হাজার বছরে।

ছবি ও [গান](https://www.youtube.com/watch?v=uJr5gEKsPDM) নেটের।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87/#comments
