# বৃক্ষরা ভুলে যায় শেঁকড়ের নাম-গোত্র

Author: হালিম নজরুল
Published: 2020-11-27
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%81%e0%a6%95%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87/

চেয়ে দ্যাখো’ ওই বিস্তৃত শাখাগুলোয়,  
ফুঁটে উঠেছে পত্রপল্লব-ফুল ও ফসল।  
কেউ ভালবাসে স্ববর্গীয় ছায়া,  
কেউ বা ধার করা আলো।

এভাবেই চারাগুলো বৃক্ষ হয় একদিন।

অতপর বিস্তৃতি অন্ধকার থেকে আলোয়,  
আলো থেকে অন্ধকার,  
রাজপথ থেকে গলিপথ,  
গলি থেকে নিষিদ্ধ নগর।

ঘাসের ছায়াগুলো বড় হতে হতে–  
পৃথিবীতে নামায় অন্ধকার।  
গেঁয়ো প্রদীপটাও কখনো কখনো–  
হয়ে ওঠে দীর্ঘমেয়াদী সূর্য।  
এভাবেই ওরা একদিন——  
ভুলে যায় শেঁকড়ের নাম-গোত্র।

———————0 0——————-
