# বৃক্ষমায়া

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2014-11-19T15:38:22+00:00
- Updated: 2014-11-19T15:38:22+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/431207_2450352797677_742107751_n1-449x300.jpg)](http://sonelablog.com/archives/24021/431207_2450352797677_742107751_n-2)

চোখের পরে আগুন জড়ো হলে পরে –  
পথের পাশে হঠাৎ পেয়ে যাওয়া পাতাহীন বৃক্ষকে বলি আমার অভিজ্ঞতার কথা।  
বেচে থাকার এবং মৃত্যুর অভিজ্ঞতা, রং বদলের এবং দুঃখ দিনের গাথা।

এবং একটি পাখি এসে বসে পাতাহীন ডালে –  
পাখিটি জানেনা, বেচে থাকাই শেষ কথা অভিযোগ করাটাই বোকামি,  
একা পাখি, বোকা পাখি শিস দেয় বেখেয়ালে।

এবং বৃক্ষের গায়ে বসা কাঠঠোকরাটিও –  
দিনমান স্মৃতির গায়ে ঠুক ঠুক, ঠুক ঠুক  
একই পৃথিবীর হাজার রকমের স্বপ্নের গায়,  
চেনা পৃথিবীর চেনা মুখ সব আড়াল, আড়াল।  
কাঠঠোকরা বিরামহীন ঠুকরে চলেছে, নির্দয় স্বপ্নভুক।

চোখের পরে আগুন জড়ো হলে পরে –  
হঠাৎ পলাতক বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যায়, অলখঝোরায়।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be/#comments
