# বুড়িগঙ্গা ভাসেগেলো জীবন হামার

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-09-21T03:26:59+00:00
- Updated: 2020-09-21T04:28:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%97%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/

---

# ***বগুড়া আঞ্চলিক ভাষায় লেখার চেষ্টা করেছি***

 

*মুগড়ীর ডাক শুনে হামার নিন ভ্যাঙ্গে যেতো*  
*আহা শীতের সকাল উঠানে গাও গরম করা কি ওদ*  
*আর মুজু দাদার দুতলা মুগড়ীর** ঘরগুলো কি সুন্দর;*  
*মুজু দাদা নিনদোত থেকে উঠে ফজরের নামাজ পরে,*  
*মুগড়ীগুলোক খাবার দিত, কত ডিম; সালা বুড়ে একশত*  
*পাঁচ বছর বাঁচিচলো ,বই পড়া খুব সখছিল- কত স্মৃতি কথা*  
*আছে সারাদিন লেখলও শেষ হবারলয়।*

*ঢাকা থেকে ইত্তেফাক পত্রিকা, ঢাকা ডাইজেস্ট মাসিক*  
*পত্রিকা নিত, হামাক এনা হাসপাতালে যাতে বলত*  
*ডাক্তার মুখলেছুর সাহেব কাছে ঢাকা ডাইজেস্ট পত্রিকা*  
*দিয়ে আছতে, হামী যাতাম; সালা বুড়ের গারের রক সব*  
*সময় তেরাছিল, ইংলিশে ওনরগল কথা বলতে পারত।*

*হামাক খালি কত পড়েক পড়েক- একদিন ইংলিশ বই*  
*নিয়ে গেছি, হামী ত ইংলিশ কিছুই পায় না কি কতে কি কইছি আর*  
*এমনি দিল কান ডলা; সালা বুড়ের কপাল ভাল পেছিল একটা বউ*  
*এত আদর করত- উঙ্কে বউ হামরা যদি পাতাম জীবন শাহীন করতে পারতাম;*  
*সালা মুজু দাদার মতো হতে পানু না, উঙ্কে বউ পানু না*  
*ঢাকার বুড়িগঙ্গায় ভ্যাসে গেলো জীবন হামার।*

০৫ আশ্বিন ১৪২৬, ২০ সেপ্টেম্বর ২০  
————————————–

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%97%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/#comments
