# বুলবুল

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2019-11-11T16:10:04+00:00
- Updated: 2019-11-11T18:09:52+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2/

---

সাগর জলে উঠলো ফুলে  
বুলবুলের তান্ডব  
বসতি কুলে ভাগ্য ভুলে  
নিষ্ঠুর এই বান্ধব ।  
জলের তলে শিকার ফলে  
ভাগ্য যখন গড়ি  
হিংসায় ফুঁসে নিষ্ঠুর রোষে  
তোর আঘাতে মরি ।  
ঘর ভাঙিস, বাড়ি ভাঙিস  
কেড়ে নিস সব  
সুতায় বোনা স্বপ্ন চুনা  
হিংস্র তোর উৎসব ।  
থাকিস জলে, গভীর তলে  
আসিস কেন কুলে  
একটি বার, দে বাঁচিবার  
হিংসা বিদ্ব্যেষ ভুলে ।  
দুর্বিসহ এই জীবনে , হিংস্র দমনে  
আসিস না যে আর তুই  
সাগর কুলে দুঃখ ভুলে এবার মোরা  
দুহাতে স্বপ্ন ডাঙা ছুঁই ।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2/#comments
