# বুমেরাং (অণুগল্প ৪)

- Author: [নীহারিকা](https://sonelablog.com/author/niharika/)
- Published: 2017-04-21T04:42:55+00:00
- Updated: 2017-04-21T04:42:55+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%82-%e0%a6%85%e0%a6%a3%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a7%aa/

---

আজ সন্ধ্যায় বিরাট দাঁও মেরেছে পিন্টু। রেল স্টেশনে ভীড়ের মাঝে একজনের পকেট সাফ করেছে। বেশ মোটা অংকের টাকা। বহুদিন পর আজ কপাল ফিরেছে। ভাগ-বাটোয়ারা শেষে সব টাকায় ফুর্তি করে গভীর রাতে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরলো সে। বাড়িতে ঢুকে দেখলো সবাই জেগে আছে। পরিবেশ থমথমে। অন্ত:সত্ত্বা বোনের ঘর থেকে চাঁপা কান্নার আওয়াজ ভেসে আসছে। আর কয়েকদিন বাদেই ওর ডেলিভারির ডেট। কি হয়েছে, পিন্টু কিছু বুঝতে পারলো না। ভাবছে, বোনের হঠাৎ শরীর খারাপ হলো না তো? মা’কে জিজ্ঞেস করেই জানলো, আজ সন্ধ্যায় দুলাভাই এসেছেন। স্টেশনে তার পকেটমার হয়েছে। তাতে বোনের ডেলিভারির সমস্ত টাকা রাখা ছিলো।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%82-%e0%a6%85%e0%a6%a3%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a7%aa/#comments
