# বুবু

Author: মেহেরী তাজ
Published: 2016-08-09
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac%e0%a7%81/

ইশ আমার যদি একটা “বুবু” থাকতো?!  
তাকে যদি আমি “তুই” বলে ডাকতে পারতাম!  
আমি যদি বলতে পারতাম বুবু আমার ঘুম আসছে না,  
তুই একটু মাথায় হাত বুলিয়ে দিবি?  
আমার ভিশন ভয় করছে  
তুই কি আজ আমার পাশে শুবি?  
আমার আজ চুল বাঁধা নেই  
তুই কি চুল বেঁধে দিবি?  
আজ মন ভালো নেই  
তুই কি একটা গান শোনাবি?  
সেই গানটা।  
“বাঁধন বিহীন সে বাঁধন, অকারণ…….”

বুবু যদি বলতো  
\-কিরে পাগলি রাত কত হল জানিস্?  
গান শুনতে হবে না  
অনেক হয়েছে এবার ঘুমিয়ে পড়!  
আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি…..
