# বুনো শব্দ

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2019-01-23T04:15:08+00:00
- Updated: 2019-01-23T06:13:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6/

---

বৃত্তের বাইরে ছুটে বেড়ানো বুনো ঘোড়ায় লাগাম দিতে  
যন্ত্ররাজ্যের অনুচর এ জাল ও জাল ফেলে ক্ষুদ্র খাঁচা আগলে বসে থাকে।  
মেসিডোনিয়ার ঠান্ডা নিথর স্বচ্ছ সে ঝিল, জলপাই বন, ম্যাডরোনো গাছ নির্মল সে বনে হানা দেয় রুক্ষ রাণীর অনুচর।  
খিলখিল হাসি, নিরুপদ্রব নিদ্রায়  
রুক্ষরাণী বজ্রদৃষ্টির এক শক্ত ঢিল ছোড়ে খেয়ালে বেখেয়ালে।  
হকচকিয়ে উঠে পড়ে বিস্ময়ভরা দৃষ্টি নিয়ে।  
উৎক্ষিপ্ত সে দৃষ্টি, তার মধ্যে যতো না আগুন, তার অনেক বেশি কদর্ম।  
নিঃশব্দে বিনা কোনো প্রশ্নে বিনা কোনো অভিযোগে মাথা পেতে নিলাম।  
এ কোন আমি এ কোন সে!!  
বাস্তব তার, যান্ত্রিকতা সকল তার।  
তাকে ঘিরে থাকা গাঁটকাটা হায়েনা দলের হাসিও মানুষের মতোই  
যেখানে এ বুনোঘোড়া বেমানান।

@রিতু। কুড়িগ্রাম  
২৩ জানুয়ারী ২০১৯

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6/#comments
