# বুকের কাছে রোদ -:- গুচ্ছ কবিতা

Author: দেবজ্যোতি কাজল
Published: 2020-01-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4/

### অ

আগুনে গলে যায় পাখি  
রৌদ্রের নীচে পড়ে ছায়া  
মাটির কাছে নদীর কাছে  
রেখে যায় দীর্ঘ দুঃখ-মায়া ।

#### আ

এপাড়ে’র মেঘ ওপাড়ে যায়  
সীমানা বুঝে না কার সে দেশ  
খুঁজে এ মন পুরনো স্বপ্ন  
ফেলা আসা যত রকম আবেশ ।

#### ই

কে তুমি ফ্রেমবন্দি এক ঝাঁক  
রৌদ্র আগুন পরশ । বলে যাও-  
তুমি কোন আকাশের সুরহীন সূর্য  
হারানো পুরনো আলো কেনো দাও ।

#### ঈ

জানি , তুমি হারিয়ে ফেলছো আমায়  
রাখনি চিহ্ন কাছে শব্দে কিম্বা রঙে  
তবুও আমি টের পায় তোমায় –  
গভীর পথে হেঁটে, মায়ার রেলিঙে ।
