# বুকেতে দাদীর ছবি-০২

Author: শামীনুল হক হীরা
Published: 2021-04-09
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf-%e0%a7%a6%e0%a7%a8/

দাদাঃ-  
এতদিন ভাবলাম আর একটু সময় দেনা,  
এমন বউ আনব ঘরে যেন ফুল হাসনাহেনা।

নাতিঃ-  
দেশের অবস্থা ভয়াবহ টিভি থেকে জানলাম,  
করোনা যাবে বউ আসবে একথা মানলাম।

দাদাঃ-  
লক্ষী ভাই আমার দাদীর কথা বলিসনা আর,  
দাদী বিহীন সারাক্ষণি বুকটা করে হাহাকার।

নাতিঃ-  
যতই বল তুমি বিয়া ছাড়া কাজ হবেনা আর,  
এই স্বপ্ন বুকে নিয়েই সারাজীবন করব পার।

দাদাঃ-  
কথা দিলাম চরম সংকট গেলে হইব বিয়া,  
এর পর দুজন হাসব খেলবো দুই বউ নিয়া।

নাতিঃ-  
খুশী হলাম দাদা সত্যিই যদি করাও বিয়া,  
সুখে দুঃখে দিন কাটাবো দুই ভাই মিলিয়া।
