# বুকপকেটের স্মৃতি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-05-19T03:43:36+00:00
- Updated: 2021-06-01T16:27:00+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a6%aa%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/

---

 

হৃদপিণ্ড-আঁকড়ে আঁটকে থাকা সময়ের বিহ্বলতা  
ফিরে আসে বারে বারে ভেংচি-কেটে,  
হেলে-দুলে হেসে-হেসে জড়িয়ে-গড়িয়ে,  
সময়ের যাবজ্জীবন খাটা একটুকরো অবিমিশ্র স্মৃতি;

জ্বলন্ত-রৌদ্রে দাঁড়িয়ে নড়বড়ে-নড়নড়ে অতীত-কাতরতার  
স্মৃতিগুলো মুছে ফেলে, শুধু-ই উজ্জ্বল ঔজ্জ্বল্যের আলোটুকু  
বুকপকেটে পুড়ে, মোক্ষম ঘুম-জাগরণে গুছিয়ে নেয়া স্বরে/ভাষায়,  
সামান্যের কতটুকুই-বা ধরে রাখা যায়:  
আরম্ভ থেকে শেষ অবধি আলাপের ফাঁকে ফাঁকে  
ক্ষণিকের স্মৃতি কাতরতায়!

তবে সত্যি বলতে কী,  
লিখিয়েদের মত ভাবতে/কথা বলতে বলতে  
জাজ্বল্যমান দু’ফোটা কাঁচের মত গড়িয়ে আনন্দ-বিষাদের  
সঙ্গী হতে পারলে, কতই-না টানটান  
রক্ত-উষ্ণতার প্রাণ-স্পন্দন শিরা-ধ্মনীতে বয়ে বেড়াত!!

ছবি নেট থেকে।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a6%aa%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/#comments
