# বীর ও জীবনমুখী

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-08-24T09:46:46+00:00
- Updated: 2021-08-24T09:46:46+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%80/

---

# বীর

– [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://www.bangla-kobita.com/jahangiralam123/)

বীরত্ব যার যুদ্ধে ক্ষেত্রে  
নয়তো আসল বীর,  
রাগের সময় রাগ দমিয়ে  
উচু রাখে শির।

অতি রাগে ক্ষতি আসে  
বিজ্ঞজনে কয়,  
অতি রাগলে সেইজনই তো  
গভীর জ্ঞানী নয়।

রাগের ফলটা বড় কঠিন  
জানে সবাই ভাই,  
রাগের মতো বড় পাষাণ  
আর তো কিছু নাই।

যুদ্ধে ক্ষেত্রের বীরত্বের তো  
অতি সহজ কাজ,  
রাগ দমাতে গেলে মাথায়  
ভেঙে পড়ে বাজ।

আগুন জ্বলে হঠাৎ করে  
নিভে গেলে ছাই,  
রাগটা কমে গেলে পরে  
মনে ব্যথা পাই।

রচনাকালঃ  
২১/০৮/২০২১

৪+৪/৪+১  
——————————————–  
জীবনমুখী  
জাহাঙ্গীর আলম অপূর্ব

পাখির ডাক খুকির হাঁক  
মনে হয় ভয়,  
চলে দিন আছে ঋণ  
কি জানি হয়।

ভোর বেলা হয় খেলা  
গেয়ে যায় গান,  
ফোটে ফুল জাতের কূল  
উদাসীন প্রাণ।

নেইতো সুখ জীবন মুখ  
কিছু চাই না,  
হেটে যায় গানটি গায়  
জীবনে যা।

কর্ম নাই ধর্ম চাই  
প্রাণ মুখে ভাই  
জীবন ওই প্রাণের সই  
কিছু পায় নাই।

দুখের ভেল নানা খেল  
দুখ ভরা চোখ,  
কাজ ছাড়া প্রাণ হারা  
মন পুরো শোক।

রচনাকালঃ  
১৭/০৭/২০২১

৩+৩/৩+১

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%80/#comments
