# বিয়ে পালকির দিনরাত

Author: মুহম্মদ মাসুদ
Published: 2020-07-22
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4/

বসন্ত নয়

আমার উঠানে প্রথম কড়া নেড়েছিল বৃষ্টি!

হলুদ শাড়ি পায়ে আলতা

আর লাজুক ইন্দ্রিয়বিলাসী ঘন্টা।

বারান্দার ছাউনিতে তখন টিয়াপাখির বিয়ে ;

প্রেম নয়

আমার যৌবনে প্রথম অনুভুতি এসেছিল!

বাসরঘর অজানা দেহের গন্ধ

আর ধুকপুক ধুকপুক শরীরের কাঁপুনি।

দরজার খিলের শব্দটি লজ্জাজনক পরিসমাপ্তি ;

রাত নয়

আমার শোয়ারঘরে প্রথম জোনাকিপোকা জ্বলছিল!

কানে দুল নাকফুল চুড়ি

আর অচেনা অতিথির ঘোমটাপরা।

ছুঁইছুঁই শিহরণ অনুভূতির বিরাট কাহিনী ;
