# বিয়ে তথা সংসার !!!

- Author: [রোবায়দা নাসরীন](https://sonelablog.com/author/nasrin04/)
- Published: 2019-05-04T13:49:43+00:00
- Updated: 2019-05-04T13:49:43+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/

---

বিয়ে একটি সামাজিক বন্ধন। আমাদের সমাজে বিয়েটাকে পবিত্র বন্ধন বলা হয় । হ্যা পবিত্র । পবিত্র হতে হলে আমাদের কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হয় । আমরা যখন নামাজের জন্য পবিত্র হই ,পরিস্কার কাপড় পরি ,অজু করি । সংসার নামক পবিত্র সম্পর্কটাকে ধরে রাখতে কি আমরা কোনো শ্রম দেই ??? 

প্রতিটি মানুষ নিজের অন্তরালে সংসার নিয়ে স্বপ্ন দেখে । সব কিছুর উর্মানুষ বিয়ের মাধ্যমে একজন জীবন সাথী পাবে মনে করে । যে তার সকল সুখ দুখ এর ভাগ নিবে ।

বিয়ের প্রথম বছরটা তেমনই হয় কিছুটা । দুজন দুজনকে ঘিরে ভালোবাসায় মুগ্ধ হয়ে থাকে । দুজনই তখন নতুন দুজনার কাছে ।নিজেদের প্রতি শ্রদ্ধা বোধও থাকে । শেয়ারিং কেয়ারিং থাকে দুজনের মাঝে । আকর্ষনীয় সময় টা নিজেদের ভাগাভাগিতে কাটে । একটু একটু করে আবিষ্কারকরে একে অপরকে।

ধীরে ধীরে জীবনে ব্যাস্ততা আসে । দায়িত্ব,  কর্তব্য , প্রয়োজন সব সামনে এসে দাড়ায় ।    সময় গুলো ভাগ হয়ে যায় সন্তানের জন্য , শশুর শাশুড়ির জন্য , আত্মিয় স্বজনের জন্য ।   তবে ভালোবাসাটা কিন্তু ঘরের কোনায় অপেক্ষায় থাকে !! যদি তার ডাক পরে !!! কেউ সেই ভালোবাসাটাকে ডেকে নেয় হাজার ব্যাস্ততার মাঝেও । আর কেউ কেউ সব ভুলে ক্লান্তিহর দোহাই দিয়ে নেতিয়ে থাকে জীবনে । ভালোবাসব বেচারা এক সময় নিজেও ক্লান্ত হয়ে হারিয়ে যায় তার পথ থেকে ।

কর্মমুখর ছেলেটা তার বাইরের জগতে ব্যাস্ত । হাজার ব্যাস্ততার মাঝেও হয়তো জীবনে নতুনত্ব থাকে । কাজে বৈচিত্র থাকে । মাস শেষে সেলারি পাওয়ার আনন্দ থাকে । ভালো কাজের পুরুস্কার হিসাবে ইনক্রিমেন্ট থাকে ।জীবন একঘেয়ে লাগার সুযোগ কম । 

কিন্তু বেশির ভাগ মেয়ে আটকে যায় সংসারের ছোট গণ্ডিতে। নিত্যদিনের একই ডিউটিতে । কোনো চেলেঞ্জ নাই , ভালো খারাপের প্রতিক্রিয়া নেই । খুব হাপিয়ে উঠলেও অবসর নেই । কখন পতিদেব সময় দিবেন , তখন হয়তো সামান্য মুক্তি মেলে প্রাত্যহিক রুটিন থেকে বাইরে বের হওয়ার ।

ছেলেটা নতুন একজন মানুষ পায় বিয়ের পর আর মেয়েটা পায় নতুন একটি পরিবার । নতুন পরিবেশ !!! মানিয়ে নিতে মানিয়ে চলতে সময় চলে যায় ।

বেশির ভাগ ক্ষেত্রেই ছেলেরা এই বিষয়ে খুব একটা সহায়তা করে না । হয়তো সে নিজেই তার পরিবারের সদস্যদের খুব ভাল বুঝতে পারে না । আমাদের সমাজে ছেলে সন্তানকে অনেকটা মেহমানের মতো আদর যত্ন করে বড় করা হয় । আমাদের দেশের কয়টা ছেলে আছেন যে নিজের কাপড় নিজে ধুয়ে বাথরুম ত্যাগ করে? মা য়ের আলমিরাটা গুছিয়ে দেয় মাসে একবার ?? 

যাই হোক স্বাধীন হেসে খেলে বেড়ানো মেয়েটা হঠাৎ বাড়ীর বৌ হয়ে যায় । তার বন্ধু গুলো হারিয়ে যায় !!! গল্পের বইগুলোতে ধুলা জমে !! কবিতার খাতার পাতায় রান্নার রেসিপি দেখা যায় ।

ভালোবাসতেই ভুলে যায় একসময় ।

সংসার হয়ে যায় দায়িত্ব কর্তব্যর ময়দান ।।

স্বামী গুলো কেনো প্রেমিক হতে পারে না?? 

সামাজিক হোক আর ধর্মিয় কারণেই হোক । বিবাহিত মেয়ে গুলো স্বামীকেই জীবনের একমাত্র পুরুষ ভাবে আমাদের সমাজে !! হাজার কষ্টে থেকেও বলে বিয়ে হয়েগেছে এখন আর ভেবে কি হবে । এই লিখাছিলো কপালে ।।

স্বামীগুলা কেন বোঝে না , এই কপালের দোহাই দেওয়া মেয়ে গুলোকে নিজের বৌ নামক সম্পত্তি না বানিয়ে , প্রেমিক বানিয়ে জীবন অতিবাহিত করা যায় !!! জীবনের প্রতিটি দিনকে আরো সুন্দর করা যায় ।

অফিস শেষে ফেরার পথে দুটি বেলি ফুলের মালা ২০ টাকা দিয়ে কিনে এনে বৌকে দিন , দেখুন তার চোখে আনন্দ ভালোবাসা । 

ঘুরতে যাচ্ছেন ড্রয়ার খুলে টিপটা পড়িয়ে দিন তার কপালে , দেখুন তার মুখের স্বর্গিয় উজ্জলতা।

প্রতিটিমেয়্ই স্বামীর মাঝে প্রেমিক পুরুষ খোঁজে। সে চায় স্বামী তাকে বুঝুক তাকে জয় করুক ।

অনেক মেয়েকে দেখেছি স্বামীক্ ভয় পায় । স্বামীর অনুমতি ছাড়া বাচ্চাকে একটা চকলেটও কিনে দিতে পারে না । কমপ্লেক্সে ভোগে তারা । রান্না থেকে শুরু করে সব কাজে স্বামীর মনের মতো করে চলার চেষ্টা থাকে । না, সেটা ভালোবেসে  নয় , ভয় করে । সে কেমন সংসার যেখানে বুনিয়াদ হলো। ভয় !!!

সংসারে Boss না হয়ে সঙ্গী হয়ে দেখুন সংসার কতো সুন্দর । বৌ কে সারাক্ষন বোঝাচ্ছেন আপনি সেরা , আপনি অন্ন-দাতা । আপনি পুরুষ আপনি স্বাধীন ।। কি লাভ হয় বলুন বেচারি কোনো দিন ভালোবাসলো না আপনাকে ভয় করে পার করলো জীবন ! রাক্ষস হতে কেনো এতো মোহো আপনাদের ??

স্বামী হওয়া সহজ । তবে প্রেমিক স্বামী হওয়া সহজ নয় । কাগজে সই করলেই স্বামী হওয়া যায় । বৌকে কৃতদাসী বানানো যায় । প্রেমিক স্বামী। হওয়া সহজ নয় । নিজের বৌকে প্রেমিকা বানিয়ে জীবনের পথে চলার সৌন্দর্য সবাই উপভোগ করতে পারেন না ।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/#comments
