# বিয়ের আসর

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-01-18T01:44:57+00:00
- Updated: 2020-01-18T01:44:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%b0/

---

চড়ুই পাখি বউ সেজেছে,  
ঘোমটা দিলো মাথায়।  
টুনটুনিটা তাই না দেখে  
নাচছে পাতায় পাতায়।

শ্যামা বলে, গয়না আনো ।  
ময়না বলে, বর এলো কই?  
শালিক বলে, পোলাও খাবো,  
সাথে চাই টক মিঠা দই ।

প্যাঁচা বলে চল রে ভাই,  
এই আনন্দে গান সবে গাই।  
ছন্দে ছন্দে দুলি আনন্দে,  
সুরে সুরে সুর মিলাই ।

পাঁজি কাকটা দস্যি ভীষণ,  
প্যাঁচারে দিলো এক খোঁচা।  
বিয়ের আসর পণ্ড হলো,  
দায় হলো মান নিয়ে বাঁচা ।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%b0/#comments
