# বিহঙ্গরা বেঁচে থাক

- Author: [পাগলা জাঈদ](https://sonelablog.com/author/pagla-jayed/)
- Published: 2013-10-02T09:16:16+00:00
- Updated: 2013-10-02T09:16:16+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95/

---

বিহঙ্গরা বেঁচে থাক  
-আবু জাঈদ

ওড়ে বিহঙ্গ, রক্তাক্ত, নির্জীব  
মুক্ত কশেরুকায় তীব্র আর্তনাদ,  
ঝুলন্ত উইং এ ঝড়ে পরা অগ্নি,  
ধার করা সূর্য্যের উপহার দেয়া উচ্ছ্বিষ্ট  
বুক ভরা এলোমেলো কবিতার স্ট্যাঞ্জা,  
একের পিঠে এক– এগারো ।

তৃষ্ণায় কাতর অরফানের দৃষ্টি,  
সমুদ্র সারফেসে চকচকে লোভ,  
সামনে কি দিগন্ত ?  
হতেও পারে,লোভী চোখেরা আকাশে মরিচীকা দেখে।

হৃদয়ের মাইটোকন্ড্রিয়ায় অমিমাংসিত পচন  
ডি এন এ এর পরিবর্তিত আচরণ,  
লোহিত কনিকা রা মরে না,  
বোটকা পচা দুর্গন্ধে সেখানে অনিয়মিত স্মৃতির নিয়মিত চর্চা  
তবু বলি-  
বিহঙ্গরা বেঁচে থাক ।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95/#comments
