# বিস্ময়কর ঈদ

- Author: [মাছুম হাবিবী](https://sonelablog.com/author/masum-habibi/)
- Published: 2019-06-04T06:45:28+00:00
- Updated: 2019-06-04T06:45:28+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6/

---

শপিং শেষ করে অনেকগুলা ব্যাগ হাতে নিয়ে গাড়িতে উঠলাম। আজ শহরটা অন্যরকম! চারিদিকে আলোর ছড়াছড়ি! হৈচৈ ঝলমলে ফুটফুটে একটি শহর। ঈদের বাকী একদিন, সবাই ব্যস্ত শপিং নিয়ে। মানুষের কোলাহলে শহরটা অাজ অনেক খুশি। বুঝার কোনো উপায় নেই এখন রাত এগারোটা! সেফ গার্ডের ল্যামপোষ্টগুলো নির্বাক দাঁড়িয়ে অাছে। শহরের কুকুরগুলো এদিক ওকিদ দৌঁড়াচ্ছে গাড়ির বিরক্তিকর শব্দে। মানুষের পায়ের শব্দে পথের ধুলোগুলো লেপ্টে যাচ্ছে শহরের গায়। কেমন এক অদ্ভুত লাগছে প্রাণ প্রিয় শহরটাকে। প্রতিবছর ঈদ আসলেই শহরগুলো যেন প্রাণ ফিরে পায়।

আমি এখন হাঁটছি, সদর হসপিটালের পাশদিয়ে ধীরে ধীরে হাঁটছি। কিছু দূর যেতেই দেখতে পেলাম একটা এম্বুল্যান্স দ্রুত গতিতে ধেয়ে আসছে হসপিটালের দিকে। আমি বিস্ময় চোখে তাকিয়ে অাছি! গাড়ির ভেতর কাঁন্নার রোল, গাঁ ঘেষে গাড়িটা চলতেই নাকে এলো তাঁজা রক্তের ঘ্রাণ।! আমি জানিনা  আজ কার জীবনের শেষ লগ্ন ফেরিয়ে গেল। জানিনা কোন বাড়ি ফেরত ভাইটা ঈদের আগে রক্তাক্ত ভাবে আহত হল। কৌতূহল করে এগুচ্ছি হসপিটালের দিকে। ইমারজেন্সি রুমের দিকে এগুতেই বুকের ভেতরটা মুচড়ে উঠলো! শুধু মানুষের কাঁন্না, হৈচৈ আর ছুটাছুটি। কিছু অসহায় মানুষ হসপিটালের বারান্দায় বসে অাছে। কেউ কেউ বসে বসে প্রিয়জনদের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার নিকট গুমরে কাঁদছে।

হসপিটালের পাশেই ছোট একটি ফুটপাত। লক্ষ করলাম একদল ঘরছাড়া মানুষ গায়ে কাপড় দিয়ে শুয়ে অাছে! অনেক্ষণ তাকিয়ে রইলাম তাদের দিকে। হঠাৎ ছোট একটি শব্দ কান স্পর্শ করলো ‘আম্মা ঈদের জামা কোনদিন কিন্না দিবা? আমি আরেকটু এগিয়ে গেলাম মায়ের উত্তর শোনে চোখ ছলছল করছে! ‘হ মা জামা ত কিন্না দিমু! ঈদ আইতে মেলা দেরি, ঈদ আইলেই তোমারে নতুন জামা কিন্না দিমু।। অথচ ঈদের বাকী একদিন! কী বিস্ময় আর নির্মমতা লুকিয়ে অাছে ছোট একটি কথার ভেতরে। ঠোঁট কাঁপছিলো কী করবো ভেবে পাচ্ছিনা! ইচ্ছে হচ্ছে হাতের সব কয়টা ব্যাগ ওদের বিলিয়ে দেই। কিন্তুু এসব তো আমার জন্য নাহ। বাসায় মা-বাবা,ভাই-বোন ওদের জন্য কিছু কাপড়। মাইনিব্যাগটা খুলতেই মাত্র টকটকে দশটাকার নোট ভেসে উঠলো। ইচ্ছে হচ্ছিলো এ দৌঁড়ে ব্যাংক থেকে সব টাকা লুট করে ওদের হাতে দেই! নিজেকে খুব ছোট মনে হচ্ছিলো তখন। আফসোস আর সীমাহীন কষ্ট নিয়ে চলে এলাম ওখান থেকে। যখনই হসপিটাল রোড ক্রস করবো ঠিক তখনই বিকট শব্দে পুরো শহর অন্ধকার হয়ে যায়! আল্লাহ রে আমার পুত মুইরা গেছে! তারপর লাশবাহী এম্বুল্যান্সটা তরতাজা লাশটা নিয়ে শহর ফেরিয়ে দূরন্ত ছুটে যায় আপন ঠিকানায়!!

রচনাঃ ০৪ জুন ২০১৯

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6/#comments
