# বিষ্ণুদা আমার জানালাগুলো আজও অন্ধকার

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-09-14T15:43:52+00:00
- Updated: 2014-09-14T15:43:52+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b/

---

তুলসীরা যেবার চলে গেলো ওপাড়ে  
বিষ্ণুদা আমাকে ডেকে নিয়ে বললেন-  
লেখালেখিটা চালিয়ে যাস- বর্ণ  
আর মিতার থেকে সাবধান থাকিস । সাংগঠনিক মেয়ে-  
এদের হৃদয় বড়ো নিঃসাড়, রাতজাগা চাঁদের মতো স্বভাব  
প্রত্যেকটি ঘুলঘুলি, জানালায় উঁকি দেয়া চাই

তারপর ফুরিয়েছে কতো রাত, কতো না বসন্ত  
খসে গেছে জীবনের উড়ুক্কু-পালক  
আমি সতর্ক থেকেছি- পথের কাদা যেভাবে এড়িয়ে চলে পথিক

কিছুটা গাম্ভীর্য করেছে আরও আকর্ষণীয়া, প্রবল প্রাজ্ঞ  
শাড়ির শৈল্পিক ভাঁজে পাতা আছে ফাঁদ  
আজও হঠাৎ বিঁধে যায় চোখ  
দাদার উদ্ধৃতি মনে পড়ে- সাংগঠনিক মেয়ে…  
সত্যিইতো- পরিমিতা চৌধুরী- এখন অধিক সংগঠিত  
তার সংঘের নাম সংসার

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b/#comments
