# বিষের দায়

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2020-09-24T11:59:08+00:00
- Updated: 2020-09-24T11:59:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/

---

শঠতার জঠরে যেই তিক্ত লোনা জল,

বাহিরে তার সুদৃশ্য নহর,

আকুল তৃষিত চষ্ণু হাপিত্যেশে মরে; তবু –

বোঝেনা সে স্বাস্থ্য হানিকর ।।

 

সময়ে তোমারে ফেলে অতল সমুদ্র জলে-

পাল তুলে যেই স্বার্থাণ্বেষী করলো পলায়ন,

আশু-সুসময়ে তারে তব চিত্তে ধরিবারে –

সর্ব-শক্তি সঞ্চয়ে হায় করো আয়োজন ।।

 

কামনা কাম্য না বলি প্রাণের মায়া সাঙ্গ করি

আত্মা তব দিচ্ছো বলিদান,

প্রেতাত্মা বুকেতে ধরি শঠতার বিষ লইলে বরি –

অনন্ত সেই বিষের জ্বালায় জ্বলবে অনির্বাণ ।।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/#comments
